1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশনেত্রীর অসুস্থতা জাতির উদ্বেগইপিজেডে দোয়া মাহফিলে নেতাদের দৃপ্ত কণ্ঠ

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

দেশনেত্রীর অসুস্থতা জাতির উদ্বেগইপিজেডে দোয়া মাহফিলে নেতাদের দৃপ্ত কণ্ঠ

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :

গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অসুস্থতা দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আশরাফিয়া মাদ্রাসায় ইপিজেড থানা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র ও দেশনেত্রীর আরোগ্য কামনা করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি।

তিনি বলেন,বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা মানে গণতন্ত্রকে বন্দী করে রাখা।

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন,ভোটাধিকারহীন রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। দেশনেত্রীর সুস্থ হয়ে নেতৃত্বে ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জরুরি।

এছাড়া বক্তব্য রাখেন মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি), মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা), মোঃ সোহেল (সাবেক সদস্য সচিব, যুবদল) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহ্বায়ক,ইপিজেড থানা তাঁতি দল),মোঃ শিহাব,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মোঃ সিদ্দিক যুগ্ম আহ্বায়ক,

মোঃ কবির (মহানগর তাঁতি দল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতি দল), মোঃ ইদ্রিস (মহানগর যুগ্ম আহ্বায়ক), মোঃ রহমত উল্লাহ, মোঃ দুলাল, মোঃ শাহিন,

মোঃ আকবর তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মোনাজাত পরিচালনা করেন মোঃ মাওলানা মোঃ আলামিন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews