1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

যশোর অফিস :

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ার বাসিন্দা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যরা অংশ নেন। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান,

কারখানাটিতে মাটির সঙ্গে চুন,চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছিল। পরে এসব ভেজাল সার ঢাকার ঠিকানা সংবলিত বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল।

প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হতো। গত প্রায় ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল। অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার পাওয়া যায়।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এসব মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করে।

সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান আরো জানান,ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিক ইকরামুল খন্দকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews