যশোর সদরের খোজার হাট এলাকায় কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টাকারী মনিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মনিরুল ইসলাম (৪৫) সদরের খোজার হাট এলাকার মৃত মশিউর রহমানের ছেলে। পারিবারিক সূত্র থেকে জানা গেছে,দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত ৪টার দিকে নিজ বসতঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply