1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়া এলাকায় সরিষা চাষিদের মুখে হাসি বাম্পার ফলনের সম্ভাবনা

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

বসুন্দিয়া এলাকায় সরিষা চাষিদের মুখে হাসি বাম্পার ফলনের সম্ভাবনা

এস,এম মুসতাইন : চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বসুন্দিয়া এলাকা সহ আশপাশের কয়েক ইউনিয়নের সরিষা চাষিদের মুখে হাসি লক্ষমাত্রার চেয়ে আশানুরূপ ফলনের আশাবাদী। গতবছর রবি মৌসুমে ভারী বৃষ্টিতে সরিষার ক্ষেত নষ্ট হয়ে কৃষকের স্বপ্ন তছনছ হয়ে যাওয়ার ফলে এবছর অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সরিষা আবাদ থেকে।

আবহাওয়া প্রতিকূলে থাকায় এখনো অনেক মাঠে দেশি প্রজাতির সরিষা বপনের আগ্রহ দেখা যাচ্ছে। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে বা অগ্রহায়ণের শুরুতে যেসমস্ত চাষিরা বীজ বপন করেছিলো তাদের ক্ষেতে সবুজের ফাঁকে ফাঁকে হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে।

সরিষা চাষে ব্যাপক খরচ তারপর রাসায়নিক সার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিমসিম খেয়েও কৃষান কৃষাণীর চোখে মুখে হাসির ঝলকানি। বিঘা প্রতি ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়ে থাকে।

আর প্রতি বিঘাতে সরিষা উৎপাদন হয় ৬ থেকে ৮ মন, যার বাজার মূল্য ২২ থেকে ২৪ হাজার টাকা। তাছাড়া বাড়তি ফসল পরিবারের ভোজ্য তেলের খোরাকি তো পুরন হয়ে থাকে। এবছর বসুন্দিয়া এলাকায় ২৪০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ১.২ মেট্রিক টন হিসাবে ২৮৮ টন।

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ৫৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ১.৩ মেট্রিক টন হিসাবে ৭০২ টন। এছাড়া বাসুয়াড়ী ইউনিয়নে ৪৬৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে,

উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ১.৩ মেট্রিক টন হিসাবে ৬০৩.২ টন। এবছর উচ্চ ফলনশীল জাতের বারি-১৪, বারি-১৭ ও টরে-৬ সহ বিভিন্ন দেশি জাতের সরিষা আবাদ করেছেন চাষিরা। বসুন্দিয়া এলাকার কয়েকজন সরিষা চাষি মোঃ হান্নান মোল্যাা, মোঃ মকছেদ আলীর আলাপকালে তারা বলেন, গতবছর সরিষার ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছিলো।

যার ফলে এবছর আগ্রহ কম ছিল চাষিদের মধ্যে। তারপরও অনেক আশা নিয়ে এবছর চাষ করেছি। গাছে পাতায় অনেক ভালো দেখা যাচ্ছে।

গতবারের লোকসানটা হয়তো পুষিয়ে যাবে। কথা হয় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা গ্রামের মোঃ রানা, আব্দুর রহিম, মোঃ সাগর মোল্যা, তেঘরী গ্রামের মোঃ আঃ আলীম, মোঃ সহিদ বিশ্বাস,

মোঃ লিন্টু মোল্যা, আঃ আজিজ, আদমপুর গ্রামের মোঃ মোস্তফা, আঃ সালাম, মোঃ মনিরুল ইসলাম, আলী আহম্মেদ মোল্যা সত্যপাঠ প্রতিবেককে জানান, গতবছর বৃষ্টিতে কেঁড়ে নিয়ে ছিল, এবছর ভয়ে ভয়ে সরিষা চাষ করেছি।

সার, ডিজেলের মূল্য বৃদ্ধিতে নাজেহাল হতে হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে আশাবাদী। বারভাগ মাঠে ব্যাপক চাষ হয়েছে সরিষার।

এখানকার কয়েকজন চাষি মোঃ আব্বাস আলী মোল্যা, মিজানুর রহমান মোল্যা, মোঃ হানিফ মোল্যা, রবিউল ইসলাম, আব্দুর সাত্তার সরদার, আব্দুর রাজ্জাক, আনেজ খান, ফসিয়ার মোল্যা সহ আরো অনেকে বলেন,

গতবছর লোকসানের ঘানি টানতে হয়েছিল। তারপরও থেমে নেই এ অঞ্চলের কৃষকরা। কয়েক বছরের তুলনায় এবছর ভাল সরিষা হয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকলে ফলন ভাল হবে। মোঃ আব্বাস আলী মোল্যা বলেন, এবছর ১৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন।

গাছে পাতায় অনেক ভাল ফুল আসতে শুরু করেছে। মিজানুর রহমান মোল্যা তিনি ৬ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। এছাড়া প্রতিটি কৃষকই এক-দু বিঘা চাষ করেছে।

সরিষা চাষে ব্যাপক সার প্রয়োজন, তারপর সেচও দিতে হয়। খরচের সাথে তাল-মিলাতে মাথা ঘুরে যায়। তবুও বাড়তি ফসল হিসেবে লাভজনক। তবে তাদের মনে ক্ষোভও বিরাজ করছে কৃষি কর্মকর্তাদের প্রতি। কারণ সরকার প্রান্তিক চাষিদের রবি মৌসুমে প্রণোদনার রাসায়নিক সার বীজ দিলেও প্রকৃত চাষিরা বঞ্চিত।

রাজনৈতিক রেসারেসিতে দলীয় করনে যারা চাষাবাদ করে না তাদের ঘরে সার ও বীজ এমনই অভিযোগ। কথা হয় বসুন্দিয়া এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু রবিন কুমার এর সাথে তিনি কৃষকের অভিযোগ এড়িয়ে যান।

এবছর এ অঞ্চলে সরিষা চাষিরা লাভবান, ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবনা। কথা হয় বাঘারপাড়া উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার বিশ্বাস ও বাবু কল্লোল কুমার হালদার ও আব্দুল করিম এর সাথে কথা হলে বলেন, এবছর আবহাওয়া প্রতিকূলে রয়েছে রবি শষ্যর বছর।

সরিষা চাষিরা ভাগ্যবান তুলনামূলক উৎপাদন সহ বাম্পার ফলনের সম্ভাবনা। রবি মৌসুমে সরকার কৃষি প্রণোদনার রাসায়নিক সার বীজের বিষয়টি গ্রামে গ্রামে স্থানীয় পর্যায়ে তালিকা অনুযায়ী বরাদ্দ দিয়ে দেওয়া হয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews