1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিজয় দিবসে বাঘারপাড়ায় জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বিজয় দিবসে বাঘারপাড়ায় জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

দেশ স্বাধীন হলেও প্রকৃত মুক্তি আসেনি…  গোলাম রসুল

স্টাফ রিপোর্টার :

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি মঙ্গলবার  বিকাল  সাড়ে তিন টা্য়  উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোহাকুলা বাজারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ (৮৮) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশ স্বাধীন হলেও আমরা এখনো প্রকৃত মুক্তির স্বাদ পাইনি। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দুর্নীতি, অপশাসন, হত্যা, নির্যাতন ও চাঁদাবাজি থেকে জাতি মুক্ত হতে পারেনি।

তিনি আরও বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। ভারত বাংলাদেশকে তাদের করদরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলেই পরিকল্পিতভাবে শিক্ষক, লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি জানাই।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জেলা আমির বলেন, “জাতীয় ঐক্য ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। জামায়াতে ইসলামী জাতীয় ঐক্য চায়। ঐক্যবদ্ধ জাতি হিসেবেই বাংলাদেশ স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

তিনি বলেন, অতীতে দেশকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভক্তির মধ্যে রাখা হয়েছিল, যার ফলে উন্নতির চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।

তিনি আরও বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পেরেছি। জাতি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে গণতান্ত্রিক নতুন অভিযাত্রা সূচিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews