1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মহান বিজয় দিবস উদযাপন মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যশোরে মহান বিজয় দিবস উদযাপন
মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

যশোর অফিস :

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মনিহার চত্বর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ফিরোজ কবির, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আল আমিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো দলীয় ব্যানারসহ বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হয়।

এছাড়া প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews