1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরের বকচরে বাসায় চুরি,১৬ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা খোয়া

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর শহরের বকচরে বাসায় চুরি,১৬ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা খোয়া

যশোর অফিস :

যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চোরেরা ঘরের সিলিং খুলে আলমারি ভেঙে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী তাসলিমা খাতুন কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারে জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বাসায় কেউ ছিলেন না।

এ সময় অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়ির ভেতরে ঢুকে সিলিং খুলে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে পাঁচটি সোনার চেইন, সাতটি আংটি, তিন জোড়া সোনার বালা, একটি সিঙ্গেল সোনার বালা ও পাঁচ জোড়া কানের দুল।

এসবের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।তাসলিমা খাতুন জানান, রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান।

পরে আলমারির কাছে গিয়ে স্বর্ণালংকার ও টাকা না পেয়ে আশপাশের লোকজনকে জানান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ১৫ ডিসেম্বর থানায় মামলা করা হলে পুলিশ তা রেকর্ড করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বকচর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews