1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মধ্যরাতে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যশোরে মধ্যরাতে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

যশোর অফিস :

যশোর শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকচর এল মার্কেট এলাকায় বিএনপির এক সদস্যের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতেএ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মহসিন হোসেন জানান তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার দাবি, এই কারণেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার বাড়ির সীমানার দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশি-বিদেশি ধারালো অস্ত্র রাখার চেষ্টা করে। ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
রবিবার মধ্যরাতে সেই ঘটনার ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে একটি বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেন মহসিন হোসেন।

প্রতিবেশী ওয়াহিদ জানান,রাতের নীরবতা ভেঙে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনের বাড়ির সামনে বারুদের ঝাঁঝালো গন্ধ পান। তার ভাষ্যমতে, কয়েকজন যুবক এসে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসীরা জানান,মহসিন হোসেন একজন সামাজিক ও প্রতিবাদী মানুষ। তার ওপর এ ধরনের নেক্কারজনক হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews