1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চাঞ্চল্যকর পিতার সামনে ছেলেকে হত্যার মামলার আসামি আলিফ গ্রেপ্তার

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোরের চাঞ্চল্যকর পিতার সামনে ছেলেকে হত্যার মামলার আসামি আলিফ গ্রেপ্তার

যশোর অফিস :

যশোরে পিতার সামনে অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহিদ (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আলিফ (১৯)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি-৩,যশোর ক্যাম্প এবং সিপিসি-২, ঝিনাইদহের একটি দল সোমবার (১৫ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আলিফকে গ্রেপ্তার করে। এর আগে রোববার রাত আনুমানিক বারোটার দিকে তার অবস্থান নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আলিফ যশোর সদরের পাগলাদাহ মাঠপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি যশোর সদর এলাকার বাসিন্দা।
মামলার সুত্র জানায়, নিহত শহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি তার বিধবা বোনের অটোরিকশা ভাড়ায় চালাতেন। একই অটোরিকশা মাঝে মাঝে চালাতেন আসামি মিরাজ।

অভিযোগ রয়েছে, মিরাজ নিহতের বোনকে কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলায় শহিদুল ও তার বোন তাকে অটোরিকশা চালাতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিকবার বিরোধ ও কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে মিরাজ শহিদুলকে হত্যার হুমকি দেয়।

এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর বিকেলে যশোর সদরের পাগলাদাহ মাঠপাঠপাড়া এলাকার রাস্তায় অটোরিকশা নিয়ে পৌঁছালে আলিফসহ অন্যান্য আসামিরা শহিদুলের ওপর ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews