বাঘারপাড়া পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের ধানের শীষ প্রতীকের পক্ষে সোমবার এক বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরাস্তা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হিরু আহমেদ ও সদস্য সচিব মোঃ বাবুল হাসান। এছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ লাভলুর রহমান ও সদস্য সচিব মোঃ সৌখিন আহমেদ উপস্থিত ছিলেন।
ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নাঈম হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শওকত হোসেন এবং থানা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নিকাইল হোসেনও সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুলবুল, রেজওয়ান, আমিনুর, রায়হান, নাজমুল, শিহাব, আবু তালেব, সেলিম হোসেন, লিটন হোসেন, নুরনবি, মুজাদ হোসেন, রুহুল আমিন, শিমুল,
আনিচুর, বাবলু, মুকুল, ওহিদুজ্জামান বুলেট, আনারুল, নয়ন হোসেন, মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Leave a Reply