1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আওয়ামী লীগ নেতাসহ চারজন আটক, কারাগারে প্রেরণ

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

যশোরে আওয়ামী লীগ নেতাসহ চারজন আটক, কারাগারে প্রেরণ

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পৃথক দুটি মামলায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক চারজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকরা হলেন সদরের বসুন্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান,আইয়ুব খাঁর ছেলে মহিনুল ইসলাম আপন এবং আসাদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন।

পুলিশ জানায়, শাহাবুদ্দিনকে কানাইতলা এলাকায় ২০২৪ সালের ১৮ নভেম্বর সংঘটিত নাশকতার একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। অপরদিকে মেহেদী হাসান,মহিনুল ইসলাম আপন ও সোহাগ হোসেনকে উপশহর এলাকায় যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে।

চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, মেহেদী, আপন ও সোহাগ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা দীর্ঘদিন ধরে দলের ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

গত ১১ নভেম্বর রাতে যশোর-মাগুরা সড়কের উপশহর পার্ক রোডে একটি যাত্রীবাহী বাস (মাগুরা-জ-১১-০০০৭) পার্কিং করা ছিল। পরদিন ১২ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তদন্তে ওই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

তিনি আরও জানান শনিবার রাত সোয়া ১২টার দিকে চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এদিকে কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শাহাবুদ্দিন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া কানাইতলা এলাকায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়।

পরে পৃথক দুটি মামলায় চারজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews