যশোরের ধর্মতলায় দ্রুতগামী বাস ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় ৬ জন আহত হয়েছের। তাদেরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের চারজনের নাম জানা গেছে। তারা হলেন, ঝিকরগাছা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আকিব মাহমুদ অর্ণব (২০), শহরের খড়কি এলাকার জহুরুল ইসলামের ছেলে টি এম সাইফুল ইসলাম, ঝিকরগাছার ইত্তেপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামি ও ইজিবাইক চালক পালবাড়ি এলাকার মঞ্জুর ছেলে মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় এম এ খান পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে ইজিবাইকের ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে থাকা সকলেই মারাত্মত আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি(তদন্ত)একে এম সফিকুল আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি জব্দ করেছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Leave a Reply