1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্কুলছাত্রী নাদিয়া আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় আদালতে আরও একটি মামলা

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

যশোরে স্কুলছাত্রী নাদিয়া আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় আদালতে আরও একটি মামলা

যশোর অফিস :

স্কুলছাত্রী নাদিয়া আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে আরও একটি পিটিশন মামলা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) নাদিয়ার ফুফা রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

পিটিশনে বলা হয়, ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাদিয়াকে দীর্ঘদিন ধরে নাজমুল ইসলাম উত্যক্ত ও প্রতারণার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নাদিয়া।

গত ৮ ডিসেম্বর রাতে নাজমুলের বাড়ির সামনে আমগাছে ওড়না পেঁচিয়ে নাদিয়া আত্মহত্যা করে বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার বিচারের দাবিতে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরিবার ও এলাকাবাসী।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, আদালতের পিটিশন এখনো থানায় পৌঁছায়নি। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews