1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

যশোর অফিস :

যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, বরং প্রেমিক নাজমুল কর্তৃক সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এই নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রেমিক নাজমুল-এর অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি নিয়ে রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এক মিছিল ও মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারী নাদিয়া আক্তার-এর স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,নিহত নাদিয়া-র সাথে একই গ্রামের যুবক নাজমুল-এর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল।

এই সম্পর্কের গভীরতা বাড়লে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। নাজমুল সেই শারীরিক সম্পর্কের মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা ব্যবহার করে নাদিয়াকে লাগাতার ব্ল্যাকমেইল করে আসছিলেন।

এক পর্যায়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। এই মানসিক চাপের মুখে নাদিয়া গত ১১ ডিসেম্বর রাত আটটার দিকে নাজমুল-এর বাড়িতে যান এবং তাকে বিয়ের দাবি জানান। স্বজনদের দাবি,

বিয়ের দাবি প্রত্যাখ্যান করে নাজমুলসহ তার পরিবারের সদস্যরা নাদিয়া আক্তার নদীকে মারপিট করে। এরপর তারা নাদিয়ার মরদেহ উঠানে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। পরবর্তীতে নাদিয়া-র পরিবারকে খবর দেওয়া হয়।

তারা নাজমুলসহ এ ঘটনার সাথে জড়িত ফাইজুর, কামাল, হোসেন, মিজারুল, বাবলু, নাইম, রিয়াজ ও নাসির-এর আটক ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে নাদিয়ার স্বজন শিল্পি বেগম, সকিনা আক্তার, জলি খাতুন সহ স্থানীয় বহু মানুষ অংশ নেন।

তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে প্রধান অভিযুক্ত প্রেমিক নাজমুলের ফাঁসির দণ্ড কার্যকর করার দাবি জানান। তাদের মতে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড,কোনোভাবেই আত্মহত্যা নয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews