1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বেড়াতে এসে কিশোরের মৃত্যু, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল বলে দাবি পরিবারের

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যশোরে বেড়াতে এসে কিশোরের মৃত্যু, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল বলে দাবি পরিবারের

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় বেড়াতে এসে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পাপন বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর ) সকাল ৭ টায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপন বিশ্বাস গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ভ্যান্নাবাড়ী গ্রামের বাসিন্দা সে মোহন বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়,

পাপন কয়েকদিন আগে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। নানার নাম গোপাল বিশ্বাস।

স্বজনরা জানান, পাপন আগে থেকেই জ্বর ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিল। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কিংবা পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কিশোরের মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে তা নিশ্চিত করতে স্থানীয় থানাকে অবহিত করা হয়।

এ ঘটনায় বাঘারপাড়া থানা ও গোপালগঞ্জ সদর থানা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

এদিকে নিহতের পরিবার দাবি করেছে, পাপন কোনো দুর্ঘটনার শিকার হয়নি স্টক ও করতে পারে। সে দীর্ঘদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। চিকিৎসার অভাবে অথবা শারীরিক অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হতে পারে বলে তারা ধারণা করছেন।

এনিউজ লেখা পর্যন্ত পাপনের মরদেহ বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে পাপনের এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews