চট্টগ্রাম ১৫ আসন ( সাতকানিয়া লোহাগাড়ার) বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নিজ এলাকা লোহাগাড়া আগমন ও লোহাগাড়া অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামে খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিলকে ঘিরে
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক ও উৎসবমুখর পরিবেশ ও গণজোয়ার। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে লোহাগাড়া যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এ সময় স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষও উচ্ছ্বাস প্রকাশ করেন।
লোহাগাড়ায় এসে লোহাগাড়া অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, লোহাগাড়া সাতকানিয়ার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।
তিনি এলাকার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামণা করে দোয়া করা হয়।
স্থানীয় এক বিএনপি নেতা জানান, দীর্ঘদিন পর লোহাগাড়ায় এমন প্রাণবন্ত পরিবেশ দেখা গেছে, যা ভবিষ্যতে বি এন পি এর রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।
আরেক নেতা বলেন, নাজমুল মোস্তফা আমিন একজন সাদাসিধা রাজনীতিবিদ, তিনি দেশ ও জাতীর জন্য কাজ করে যাবেন আমৃত্যু।
নাজমুল মোস্তফা আমিনের নিজ এলাকা লোহাগাড়ায় আগমন ও বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামণা করে দোয়া মাহফিলকে কেন্দ্র করে জনস্রোত দেখে লোহাগাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
যা আগামী নির্বাচনে বি এন পি এর জন্য ইতিবাচক ভুমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply