1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডাকাতি মামলায় যুবক আটক, আদালতে স্বীকারোক্তি

  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোরে ডাকাতি মামলায় যুবক আটক, আদালতে স্বীকারোক্তি

যশোর অফিস :

যশোর -নড়াইল সড়কের যশোর সদরের ভায়না দোরাস্তা মোড়ের হাবিবুর রহমানের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় মাসুম সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যশোর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পুলিশের একটি টিম,গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার কদমতলী এলাকা থেকে মাসুম সরদারকে আটক করা হয়। পরদিন শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তাকে ঘটনাস্থল ভায়না দোরাস্তা মোড়ের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়।

এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মাসুম সরদারকে শনাক্ত করা হয়। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লার বাসিন্দা এবং বাচ্চু সরদারের ছেলে। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান,এই ডাকাতির ঘটনায় সাত থেকে আটজন জড়িত রয়েছে। তাদের বেশিরভাগের বাড়ি ঢাকা, খুলনা ও চট্টগ্রাম এলাকায়। আটক মাসুম সরদারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় একজন আসামি আটক রয়েছে, যাকে শোন অ্যারেস্টে যশোরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। মাসুম সরদারের কাছ থেকে ডাকাতির লুট হওয়া ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে হাবিবুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ঘরের পেছনের দরজার তালা ভেঙে অজ্ঞাতনামা ডাকাতরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় বাড়ির মালিকের স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা ওয়্যারড্রবে থাকা আলমারির চাবি নিয়ে সেখান থেকে প্রায় ১৮ লাখ টাকার সোনার অলংকার, নগদ দুই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও প্রায় ৭০ হাজার টাকার অন্যান্য মালামাল লুট করে নেয়।

প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতি চালিয়ে পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানিয়েছে,ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews