1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল আইসিপি দিয়ে ট্রাভেল পারমিটে দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল ভারত

  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বেনাপোল আইসিপি দিয়ে ট্রাভেল পারমিটে দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল ভারত

যশোর অফিস :

বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে অবৈধভাবে ভারতে অবস্থানকারী দুই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা নাগরিকরা হলেন খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার সঙ্গে থাকা শিশু মো. মিকালী খলিল শেখ (৩)।

ইমিগ্রেশন সূত্র জানায়,অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাগজপত্র যাচাই শেষে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়। পোর্ট থানা সূত্র জানায়, আইনি কার্যক্রম শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা রুমা বেগম জানান, তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে একই বছরের ২০ এপ্রিল মুম্বাই পুলিশের হাতে আটক হন।

এরপর প্রায় এক বছর আট মাস তিনি মুম্বাইয়ের একটি সেইফ হোমে অবস্থান করেন। সেখানে থাকাকালে তিনি হস্তশিল্পের কাজ করতেন বলেও জানান।

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে আরও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews