নড়াইল সদর উপজেলার ৭ নং শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের উপদেষ্টা মো. রুহুল আমিন মোল্লা (৭৩)
গত ১০ ডিসেম্বর ইং ২০২৫ বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেও মৃতের জানাজা সম্পন্ন হয়েছে ১২ ডিসেম্বর বাদ জুমা আফরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং এদিন তাকে তার
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যু কালে চার মেয়ে ও স্ত্রীসহ বহু স্বজন রেখে গেছেন। মৃতের জানাজায় শরীক হওয়ার জন্য দুরদুরান্ত থেকে ছুটে আসে স্বজনরা।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রেনিপেশার লোক তার জানাজায় এদিন শরিক হয়। স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান মোল্লা,
যশোরের বাঘারপাড়া উপজেলার হাজী কল্যাণ পরিষদের ৯ নং জামদিয়া ইউনিয়ন কমিটির উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মো. আ. কাদের মোল্লা,
সভাপতি বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মো. খলিলুর রহমান খন্দকার এবং বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের
সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবুল কাসেম মোল্লা। মৃতের জামাই জানাজার নামাজের ইমামতী করেন ও দাফন শেষে দোয়া পরিচালনা করেন।

Leave a Reply