ঝিকরগাছায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজী, ইমাম ও পুরোহিত সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার পারিবারিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প(আরএসডিভিআর)এর আওতায় মিশর-জার্মানীর অর্থায়নে, শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, সমাজসেবা অফিসার মেজবাহউদ্দীন, উপজেলা কাজী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম,
শিশু নিলয় ফাউন্ডেশনের মাঠকর্মী হোসনে আরা সহ উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ,ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও পুরোহিনগণ। সভায় বাল্য বিবাহ,
নারী নির্যাতন প্রতিরোধে উপস্থিত সংগঠন গুলো বিশেষ ভুমিকা রাখবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও শিশু নিলয় ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রামা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান।

Leave a Reply