1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

যশোর অফিস :

যশোরের বহুল আলোচিত শহরের ষষ্টিতলাপাড়া এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)কে মনিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব জানায়, ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে বিপুল হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯)কে র‌্যাব-৬ গত ১৩ জুলাই গ্রেফতার করে।

জানা যায়,আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমন ও তার সহযোগীদের পূর্ব থেকেই শত্রুতা চলছিল। ঘটনার সূত্রপাত হয় ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘিরে। বাপ্পীর সঙ্গে সুমাইয়ার বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়।

পরে সুমাইয়া আশরাফুল বিপুলকে বিয়ে করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

ঘটনার দিন চলতি বছরের গত ১২ জুলাই রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকায় আশরাফুল বিপুলকে ইমনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরদিন তার মা কোতয়ালী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।গ্রেফতারকৃত ইমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews