1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় চাঁদাবাজ ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় চাঁদাবাজ ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দোহাই দিয়ে মৃত, দুঃস্থ, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের নিকট থেকে চাঁদা নিতে গিয়ে গ্রামবাসির হাতে এক ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও হয়েছে। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮) যশোর সদর উপজেলাধিন ঝাউদিয়া গ্রামের মৃতঃ আকবার আলীর ছেলে।

খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে কায়েমকোলা থেকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে আসেন। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমান দিতে না পারায় তাকে থানায় পাঠানো হয়েছে।

জানতে চাইলে কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নজরুল বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছে।

মন্ত্রনালয়ের কোন চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি দেখাতে পারেননি। এসময় ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের কমান্ডার এবিএম রবিউল ইসলাম ও গোয়ালহাটির বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বলেন,

কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে  মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের নিকট থেকে ৩হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের নিকট থেকে ২হাজার টাকা ও মরহুম আব্দুল খালেকের পরিবারের নিকট থেকে এক হাজার টাকা প্রতারণা করে নিয়েছে।

তবে আটকের পর মওতুল্লহর মেয়ে জাহানারার ২হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা আটক কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে নজরুল ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews