1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিমেন্ট ক্রসিংয়ে ইউথ ইউনিটি রান শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সিমেন্ট ক্রসিংয়ে ইউথ ইউনিটি রান শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং মেইন সড়কে আজ ১১ ডিসেম্বর সকালে পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। স্থানীয় তরুণদের আয়োজনে অনুষ্ঠিত “Youth Unity Run with Shafiul Alam” শুধু একটি দৌড় আয়োজনই নয়—এটি যুবসমাজের সংগঠিত শক্তি, ঐক্য এবং সামাজিক দায়িত্ববোধের এক দৃঢ় বার্তা হয়ে ওঠে।

ভোর থেকেই দলে দলে তরুণদের উপস্থিতিতে এলাকা হয়ে ওঠে সরগরম। স্বাস্থ্যসচেতনতা, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে সিমেন্ট ক্রসিংয়ে তৈরি হয় এক উজ্জীবিত পরিবেশ। উপচে পড়া জনসমাগম স্পষ্ট করে দেয়, স্থানীয় যুবসমাজ শুধু কর্মপ্রবণই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুত শক্তিও তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী শফিউল আলম। যুবসমাজের এই উচ্ছ্বসিত অংশগ্রহণকে তিনি ভবিষ্যৎ উন্নয়নের ‘সবচেয়ে বড় শক্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন,“যুবসমাজের ঐক্যই আমাদের অগ্রগতির প্রধান ভিত্তি। সবাই মিলে একসাথে কাজ করলে উন্নয়ন হবে পরিকল্পিত, দ্রুত ও টেকসই।”

স্থানীয় বিশ্লেষকদের মতে নির্বাচনী সময়ে তরুণদের এই স্বতঃস্ফূর্ত মাঠে নামা রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তারা মনে করেন, উন্নয়ন কাজে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা এখন আর কৌশল নয়, বরং প্রতিটি সমাজ পরিবর্তনের অবশ্যম্ভাবী অঙ্গ।তাদের ভাষায়, যে সমাজের তরুণেরা নিজেরাই মাঠে নামে, সে সমাজ কখনও পিছিয়ে থাকে না; বরং উন্নয়নের রূপরেখাকে আরও পরিষ্কার করে সামনে এগিয়ে যায়।

দৌড় শেষে অংশগ্রহণকারীরা জানান,এ আয়োজন তাদের শুধু শারীরিক অনুশীলন নয়, দায়িত্বশীল নাগরিক ভূমিকা পালনের অঙ্গীকারও মনে করিয়ে দিয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন,চলো একসাথে গড়ি,বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews