

এস, এম মুসতাইন, বিশেষ প্রতিনিধি : “খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগান নিয়ে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জে,
বি স্পোর্টিং ক্লাবের আয়োজনে শেখ ওয়ালিদ কাব্য’র সৌজন্যে ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বাঘারপাড়া ফুটবল একাদশ বনাম বসুন্দিয়ার টাইগার কিংস (এফসি) ।
২-১ গোলে বাঘারপাড়াকে হারিয়ে বিজয়ী হয়েছে বসুন্দিয়ার টাইগার কিংস (এফসি)। উক্ত অনুষ্ঠানে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু পরিমল কুমার হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ সরদার,

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান, জামদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক বাবু নব কৃষ্ণ বিশ্বাস (পন্ডিত), আলাদীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ সাইফুল ইসলাম, শেখ শাহরিয়ার আলম রুবেল, শেখ আসিফ হাসান, শেখ রাজু আহম্মেদ। খেলাটিতে রেফারির দায়িত্বে ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান হাফিজ, মোঃ ফেরদৌস হাসান, শেখ সাইফুল ইসলাম।

Leave a Reply