1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মনিরামপুরে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যশোর মনিরামপুরে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের

যশোর অফিস :

যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লিপিবদ্ধ করা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকলের অভিযোগ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়।

একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম দই দেওয়ায় আইনটির ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট দুই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews