1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল শার্শা উপজেলা বিএনপির

  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল শার্শা উপজেলা বিএনপির

যশোর অফিস :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে যশোরের শার্শা উপজেলা বিএনপি। আজ বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর নাভরণ সাতক্ষীরা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এতে সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল মজিদ,সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,

কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম,উলাশি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন,শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,

ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,

দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, গাজীপুর রোড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন,

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন,

ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপির নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার প্রায় পাঁচ হাজার সাধারণ নেতাকর্মী পথচারীরা উপস্থিত ছিলেন। যে যেভাবে পেরেছেন এসে মোনাজাতে অংশগ্রহণ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews