কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে কাগজপত্র ঠিক করার জন্য ঢাকায় অবস্থান কালে গত ১৩ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসা চলাকালে তাঁর মৃত্যু হয়।


জানাজা নামাজে মানুষের ঢল। ডুমুরিয়া উপজেলার চেচুড়িয়া গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে । ১৪ডিসেম্বর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর ইউ আর সি ইনস্ট্রাক্টর জনাব রবিউল ইসলাম সহ কেশবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক নেত্রীবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।


Leave a Reply