যশোর সদর উপজেলার ইসালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে নাদিরা আক্তার নদী (১৬) দশম শ্রেণির এক ছাত্রীর গাছে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নাদিরার পরিবারের সদস্যদের দাবি, প্রতারক প্রেমিক ও তার পরিবারের লোকজন নাদিরাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে প্রেমিক পরিবারের লোকজনের দাবি সে নিজেই আত্মহত্যা করেছে।
সোমবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ফোন পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৃত নাদিরা আক্তার ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।চাচা লোকমান বাঙালি মোল্লা জানিয়েছেন, নাদিরার সাথে একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমুলের সাথে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। নাদিরার পিতা প্রবাসে থাকায় নাজমুল নাদিরার কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন নাজমুল নাদিরাকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিষয়টি গত ছয় মাস আগে জানাজানি হয়। তখন ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না।
এক পর্যায়ে নাজমুলও তাকে প্রত্যাখ্যান করে। বিষয়টি এলাকায় জানাজানি হয়েছিল। সে ক্ষেত্রেও এলাকা থেকে বিষয়টির কোন সমাধান দিতে পারেনি।
নাদিরার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নাদিরার “মা”শিল্পী বেগমের কাছে জানতে চাইলে নাদিরার “মা”জানায় বেশ কিছুদিন আগে তার মেয়ে নাদিরা বিষ পান করে এই প্রেম ঘটিত কারণে তারপর নাদিরাকে নাদিরার পরিবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে সুস্থ করে নাদিরার পরিবার নাদিরাকে বাড়িতে নিয়ে যায়, বিষয়টি বেশ কিছুদিন শান্ত ছিল।
মৃত নাদিরার মায়ের দাবি সোমবার (০৮ ডিসেম্বর) রাতে নাদিরা তার প্রেমিক নাজমুলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে যায় তখন ছেলের ভাই হাসান, হোসেনসহ পরিবারের লোকজন নাদিরাকে মারপিট করে হত্যা করেছেন। বিষয়টিকে ধামাচাপা দিতে ওড়না পেঁচিয়ে বাড়ির উঠানের আম গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে নাজমুলের পরিবার।
এদিকে দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী নাদিরার মৃত্যুর বিষয়টি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানাই (৮ ডিসেম্বর সোমবার) রাতে
বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তিনি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নাদিরার মৃত্যু হয়েছে।

Leave a Reply