1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় নছিমন–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৩ গরু ব্যবসায়ী

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় নছিমন–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৩ গরু ব্যবসায়ী

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় নছিমন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে।

আহতরা হলেন ঝিকরগাছার বামন আলী গ্রামের মৃত ফকির মোল্লার ছেলে আক্কাস আলী এবং বালিখোলা গ্রামের হযরত আলীর ছেলে ইকবাল হোসেন। তাদের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আরেকজন আহত ব্যক্তি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করায় তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যশোরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়িই উচ্চগতিতে চলছিল বলে তারা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান,আরও একজন আহত ছিলেন,তবে তিনি হাসপাতালে নেওয়ার আগেই সরে যান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews