কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১৪ডিসেম্বর সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান,
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুক্তিযুদ্ধা কৃষ্ণপদ সরকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান।


Leave a Reply