1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় মেবাইল কোর্টের অভিযানে ১লাখ ২০হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় মেবাইল কোর্টের অভিযানে ১লাখ ২০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় বেকারি ও মিষ্টির দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এবং যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহম্মদ সেলিমুজ্জামান।

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার ধলগ্রাম রাস্তা, চাড়াভিটা ও সদরের চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় উপজেলা পরিষদ সংলগ্ন চৌরাস্তায় কুন্ডু সুইটসের দৈ ও ঘি’য়ের ভাড়ে বিএসটিআই এর সিল, উৎপাদনের তারিখ, দোকানে মূল্য তালিকা এবং যথাযথ কর্তৃপক্ষের হালনাগাদ লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা,

একই অপরাধে এর বিপরীত পাশেই মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের তৈরিকৃত দৈ ও ঘি’এর মান যাচাইয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে যশোর-নড়াইল সড়কের ধলগ্রাম রাস্তার মোড়ে ফুরকান বেকারিতে মেয়াদহীন বাসি খাবার প্যাকেটে করে বাজারজাতকরণ,

ট্যানারিতে ব্যবহার্য লবন ও এমোনিয়া ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর চাড়াভিটা বাজরের মোল্যা ফুডস নামের বেকারিতে তৈরিকৃত খাবারে নকল উৎপাদনের তারিখ বসানো, ক্ষতিকর

রাসায়নিক রঙ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরির অভিযোগে একই ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই বেকারিতেই ক্ষতিকর রাসায়নিক ও বাসি খাবার ধ্বংস করা হয়।অভিযান পরিচালনাকালে বিশেষ সহযোগিতা প্রদান করেন

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মনিরা খাতুন এবং ক্যাব (কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ) এর যশোর জেলা শাখার সদস্য জনাব রাকিব সরদার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews