এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিস) প্রকল্পের আওতায় কেশবপুরে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০৬ ডিসেম্বর শনিবার, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধি যারা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)-এর সদস্য
অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে কেশবপুর উপজেলায় সম্প্রীতি, জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর মো: মুনছুর আলি, পিস অ্যাম্বাসেডর মোতাহার হোসেন, সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভিন, ওয়েভের সমন্বয়কারী নাজমা সুলতানা, সাবেক চেয়ারম্যান মোকবুল হোসেন মুকুলসহ অন্যান্য সদস্যরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুনছুর আলি, সমন্বয়কারী পিএফজি।

Leave a Reply