1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মনিরামপুরে ইউএনওর কাছে অভিযোগ জানালেন লাঞ্ছনার শিকার শিক্ষিকা

  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরের দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকালে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপর শিক্ষার্থীরা ইউএনওর সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি উপস্থাপন করে।

শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত করেছেন। এরপর অন্যায়ভাবে ওই শিক্ষিকাকে আবার বহিষ্কার করা হয়েছে। প্রধান শিক্ষকের হাতে ছাত্রীরা নিরাপদে থাকবে কিনা তার নিরাপত্তা নেই। আমরা প্রধান শিক্ষকের বিচার চাই। ওই শিক্ষিকা না থাকলে আমরা বিদ্যালয়ে পড়ব না বলেও জানান তারা।

বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি খাতুন বলেন, ‘আমাদের প্রধান শিক্ষক এক শিক্ষিকাকে লাঞ্চিত করেছেন। তিনি আমাদেরও লাঞ্চিত করতে পারেন। আমরা কেউ নিরাপদ না। প্রধান শিক্ষকের হাত থেকে নিরাপত্তা চাইতে আমরা এখানে এসেছি। ’

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন বলেন, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইতে শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। আমি তাদের দাবিগুলো লিখিত আকারে চেয়েছি। তারা লিখিতভাবে জানালে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে,গত রবিবার থেকে দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ বেশ উত্তপ্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জনকে এ দিন অফিসকক্ষে জুতা মারেন এক সহকারী শিক্ষিকা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার কাপড় ধরে লাঞ্চিত করেছেন বলে তখন অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওই শিক্ষিকার অভিযোগ, দু্ই বছর ধরে প্রধান শিক্ষক তাকে নানাভাবে কু প্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি গোপনে মেটাবার জন্য শিক্ষিকার স্বামী একাধিকবার প্রধান শিক্ষককে সতর্ক করেছেন। তিনি সতর্ক হননি। প্রধান শিক্ষকের হাত থেকে বাঁচতে গত ১৪ নভেম্বর তার বিরুদ্ধে শিক্ষিকা সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

শিক্ষিকা বলেন, গত রবিবার আমি হাজিরা খাতায় স্বাক্ষর করতে প্রধান শিক্ষকের কক্ষে যাই। কক্ষে প্রধান শিক্ষক একাই ছিলেন। আমাকে দেখে তিনি হাজিরা খাতা সরিয়ে রাখেন। আমি খাতা চাইলে প্রধান শিক্ষক তাঁর প্রস্তাবে রাজি হতে বলেন। এক পর্যায়ে তিনি আমার শাড়ি ধরে টান দেন। তখন আমি তাঁকে জুতা পেটা করি।

প্রধান শিক্ষক নিহার রঞ্জন বলেন, ওই শিক্ষিকা স্কুলের নিয়ম মানেন না। তিনি ইচ্ছামতো আসা-যাওয়া করেন। এজন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তাঁর কাজে বাধা দেওয়ায় তিনি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। তিনি বলেন, বিদ্যালয়ের নিয়ম না মানায় ওই শিক্ষিকাকে বহিস্কার করা হয়েছে। বুধবার তাকে বহিস্কারের কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক নিহার রঞ্জন আরো বলেন, আমার বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী আছে। বুধবার ছুটির পর ১০-১২ ছাত্রছাত্রীকে শিক্ষিকা সঙ্গে নিয়ে গেছেন। পরে শুনেছি ওরা ইউএনওর দপ্তরে গেছে। সেখানে যারা গেছে তাদের মধ্যে প্রাক্তন ছাত্ররা আছে।

দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুর রহমান বলেন, ৫-৭ মাস হবে আমি সভাপতির দায়িত্বে আছি। প্রধান শিক্ষকের কু-প্রস্তাব দেওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি।

সুত্র kalerkantho

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews