ঝিকরগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মোবারকপুর ফোরকানিয়া হাফিজিয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় মাদ্রাসা হলরুমে এ অভিভাবক সমাবেশ ও মতবিনয় সভা অনুষ্ঠিত হয়। ইসমাইল হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নূরানী ক্যাডেট মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
অভিভাবক সদস্য ডা: মাহবুবুর রহমান, শামীম মাহমুদ, আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুশফিকুর রহমান রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলাইমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াউর রহমান, কোষাধক্ষ্য মমিনুল ইসলাম নাহিদ,
দপ্তর সম্পাদক শাহাজাহান আলী, ক্যাডেট শাখার প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সদস্য আকবর আলী, রফিকুল ইসলাম ও হাফেজ আবু সালেহ। সভা শেষে কৃতি হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply