1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

যশোর অফিস :

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়,

বৃহস্পতিবার রাত নয়টার দিকে যৌথবাহিনীর হাতে আটক উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং নথিতে উল্লেখ ছিল তিনি গণপিটুনির শিকার হয়েছেন।

কারারক্ষীরা জানান, তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসকেরা জানান,উজ্জলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, যা তার মৃত্যুর কারণ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী উজ্জলসহ চারজনকে আটক করে। অন্য তিনজন হলেন জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেল।

অভিযানস্থল থেকে একটি বিদেশি পিস্তল,ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে জানায় যৌথবাহিনী। উজ্জলের কাছ থেকে একটি রামদা,

তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়।ঘটনাগুলোর পর পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews