1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঐক্য ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রীর সুস্থতা জরুরি অভয়নগরে -টিএস আইয়ূব

  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ঐক্য ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রীর
সুস্থতা জরুরি অভয়নগরে -টিএস আইয়ূব

যশোর অফিস :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণশক্তি। জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। দেশের ঐক্য সংহতির প্রতীক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে।

এই ঐক্য যাতে বিনষ্ট না হয় এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে, সেজন্য দেশনেত্রীর সুস্থ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ জন্য তিনি সকলের কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার বাদ আসর নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হাইদার ডাবলু, বাঘারপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহামুদ হাসান মোগল,

সহ-সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের, জাকির হোসেন সরদার, সরোয়ার মুস্তাফিজ মিলন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন ও হাবিবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা,

পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দীন বিজয়। এ ছাড়া অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহিবুল্লাহ হাবীবী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews