1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা স্টোকসের

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। ইংল্যান্ডের জার্সিতে ১০৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।

এক বিবৃতিতে বেন স্টোকস বলেন, ‘ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা আমার জন্য কঠিন ছিল। ইংল্যান্ডের জার্সিতে সতীর্থদের সঙ্গে প্রতিটি মিনিটের খেলা আমি উপভোগ করেছি। আমরা দারুণ একটা সফর করেছি।’

অবসর নেওয়ার পেছনে কারণ হিসেবে স্টোকস বলেন, ‘আমি ভেবে দেখেছি, এই ফরম্যাটে আমি শতভাগ দিতে পারছিলাম না। ইংল্যান্ডের জার্সিতে এর চেয়ে বেশি প্রত্যাশা থাকে। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন। শুধু যে আমার শরীর সায় দিচ্ছে না তা নয়, বরং ব্যস্ত সূচি এবং আমাদের কাছে যে প্রত্যাশা তা পূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। আমি মনে করি, আমার জায়গায় অন্য কেউ খেলতে পারে যে কিনা জস বাটলার ও তার দলকে সেরাটা দিতে পারবে। এখন সময় এসেছে অন্য কারও জন্য জায়গা ছেড়ে দেওয়ার।’

ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানোর মহানায়ক স্টোকস। ওই বিশ্বকাপের ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতার পেছনে তার ভূমিকা তাই স্মরণীয় হয়ে থাকবে সমর্থকদের মাঝে।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টোকসের। এই ফরম্যাটে ২৯১০ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি, বল হাতে নিয়েছেন ৭৪ উইকেট। গত গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। এরপর টেস্ট অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় ইংল্যান্ড।

সুত্র সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews