1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোরে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোর অফিস :

যশোর মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা মূল্যের স্বর্ণবারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন,একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার তাতিবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা এবং অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews