বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। সহিংসতা নিরসন, সম্প্রীতি নির্মাণ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কেশবপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পিএফজি সমন্বয়কারী জনাব মো. মুনছুর আলি। সভার সভাপতিত্ব করেন ওয়াইপিএজির সমন্বয়কারী আবু সাঈদ।
এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির সমন্বয়কারী আবু সাঈদ, ছাত্র প্রতিনিধি মো. সাকিবুল হাসান মুসা, দলিত প্রতিনিধি পুষ্পিতা দাশ, স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃস্থানীয় যুব প্রতিনিধিগণ।
সভায় পরবর্তী ত্রৈমাসিকের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান। ছাত্রদল, ইসলামিক ছাত্র প্রতিনিধি, নারী প্রতিনিধি, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি এবং অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
সভার অংশগ্রহণকারীরা একমত হন যে, শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই অঙ্গীকারবদ্ধভাবে কাজ করবেন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য বক্তব্য সৌরভ দাশ জানান যে কেশবপুরে ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করেছেন।
আরিফ হোসেন বলেন, খেলার সময় পাবলিক মাঠে ধর্মীয় দ্বন্দ্ব নিরসনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং করেছেন।
সাকিবুল হাসান মুসা দত্তকাঠি ও পাজিয়া এলাকায় যুবদের শান্তি প্রতিষ্ঠা সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে মতামত দেন এবং আজিজ ভাইয়ের আহত হওয়ার সময় প্রতিরোধমুলক প্রসঙ্গ তুলে ধরেন।
মো. মুনছুর আলি নির্বাচনী সময় নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয়ে যুবদের উৎসাহিত করেন এবং শান্তির বার্তা গণমাধ্যমে প্রতিফলিত করার আহ্বান জানান।
উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা ও যুবদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এই সভাটি একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে প্রশংসিত হয়েছে।

Leave a Reply