আজ ৩ ডিসেম্বর বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দুআ-মোনাজাত অনুষ্ঠিত হয়।
নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে এলাকা জুড়ে দেখা যায় ব্যাপক উপস্থিতি ও ভক্ত-সমর্থকদের ঢল।এদিনের অনুষ্ঠানে গোলাম মোস্তফা সিকদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী টি এস আইয়ুব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুর রহমান বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রহমান মিন্টু,
বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এখলাচ হোসেন, নারিকেল বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ব্যক্তবে প্রকৌশলী টি এস আইয়ুব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
জাতীয় নেত্রীর সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply