1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মনিরামপুর বালিকা বিদ্যালয়ে ভর্তির ফলাফলে বালকের নাম

  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। প্রকাশিত ফলাফলের তালিকায় ৫৫ নম্বর ক্রমিকে এক ছেলে শিক্ষার্থীর নাম রয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয় গত নভেম্বরের মাঝামাঝি সময়ে। বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০টি আসনের বিপরীতে ১৬৭ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করে। মঙ্গলবার সন্ধ্যায় লটারির মাধ্যমে ভর্তির ফলাফল প্রকাশিত হয়।
তালিকায় বালকের নাম আসা বিষয়ে জানতে চাইলে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কাজে নিয়োজিত শিক্ষক সুমন ঘোষ বলেন, ‘আজ সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে স্বাক্ষর করে এনে বিদ্যালয়ের দেওয়ালে সাঁটা হয়েছে। একটি বালক চান্স পাওয়ার বিষয়টি প্রথমে আমরা খেয়াল করিনি। পরে জানতে পেরেছি।’
ওই শিক্ষক আরও বলেন, ‘শিক্ষার্থীরা ভর্তির আবেদন অনলাইনে করে। এখানে আমাদের কোনো হাত নেই। ছেলেটির পরিবার অনলাইনে আবেদনের সময় প্রতিষ্ঠান বাছাইয়ের সময় ভুল করে বালক বিদ্যালয়ের পরিবর্তে বালিকা বিদ্যালয় নাম আবেদনে যুক্ত করে থাকতে পারে। অথবা লিঙ্গ নির্ধারণের সময় ভুল হয়েছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, ‘ঢাকায় শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকের উপস্থিতিতে লটারির মাধ্যমে আজ ষষ্ঠ শ্রেণির ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের বিদ্যালয়ে মেয়েদের মধ্যে একটি ছেলের নাম আসার বিষয়টি আমার জানা নেই। ফলাফল আমি ওভাবে এখনো দেখিনি।’
মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউএনও কবির হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় থাকা শিক্ষার্থী আব্দুল আহাদের বাবা আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলের নাম বালিকা বিদ্যালয়ের তালিকায় আসার খবর আমি জানি না। আমার ছেলে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমানকে দিয়ে আমি ছেলের ভর্তির আবেদন করেছিলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews