1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারীকে ছুরিকাঘাত, গ্রামপুলিশকে গণধোলাই

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারীকে ছুরিকাঘাত, গ্রামপুলিশকে গণধোলাই

যশোর অফিস :

যশোরে একটি চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গ্রামপুলিশ সদস্যকে গণধোলাই দেয়। বর্তমানে আহত নারী ও গ্রামপুলিশ উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে মঙ্গলবার সকাল ছয়টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি সংক্রান্ত একটি বিষয় নিয়ে মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া নামের এক নারী আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য, মণ্ডলগাতি গ্রামের জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন। কথোপকথনের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করে গণধোলাই দেয়। এতে তিনিও গুরুতর আহত হন। পরে তাদের আত্মীয় স্বজন দ্রুত উভয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেন। পরে জানা যায়, ওই ইজিবাইকটি চোরাই।

এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews