আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ৪০ (খ)(গ) ধারার লঙ্ঘনের দায়ে আইনটির ৫৪ ধারা অনুযায়ী মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান নিয়মিত চলমান থাকবে এবং কোনোভাবেই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম বরদাস্ত করা হবে না।

Leave a Reply