1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকে কারণ দর্শানোর নোটিশ

  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকে কারণ দর্শানোর নোটিশ

যশোর অফিস :

যশোর শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষর করা নোটিশে ৪৮ ঘন্টা মধ্যে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে।

সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর যথাযথ কারণদর্শিয়ে আগামী ৪৮ ঘন্টা মধ্যে একটি লিখিত জবাব দিতে বলা হয়েছে।

যশোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিটক জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ।

কারণ দর্শানোর নোটিশে আরো বলা হয়েছে, দলের নেতা কর্মীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, মটর সাইকেল মহড়া না করার জন্য।

মৌখিক নির্দেশ অমান্য করে গত ২৯ নভেম্বর ২৫ তারিখে শার্শায় আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন ) অনুসারীরা মহাসড়ক অবরোধ করে প্রার্থীর বিরুদ্ধে সভা, সমাবেশ ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ নানান কার্যক্রম করেছে।

ওই নোটিশে আরো বলা হয়েছে, দুঃখজনক বিষয় হল যখন দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে সকল কর্মসূচী বন্ধ করা হয়েছে। সে সময় বিবেক বিবর্চিত এইসব কর্মসূচী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে।

পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। দায়িত্বশীল পদে থেকে আপনি এর দায়ভার থেকে মুক্ত নন।

এসব নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিকট উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews