বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কেশবপুরে জানের ছাদগার উদ্দেশ্যে খাসি কুরবানী দেওয়া হয়েছে।
শনিবার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা এবং এতিমখানায় ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। মানবতার সেবা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply