বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে দুধপান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এলডিডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় এ দুধপান কার্যক্রমের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার।
এ প্রকল্পের আওতায় একমাত্র জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুযোগ পেয়েছে। বিদ্যলয়ের দুইশত বত্রিশজন শিক্ষার্থী জনপ্রতি প্রতিদিন দুইশত মিলি দুধ পাবে। পূর্ণ ননীযুক্ত ফার্ম ফ্রেস নামের পাস্তরিত এ দুধ সরবরাহ করবে আকিজ ডেইরি লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামছুল আরেফিন, উপজেলা শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান,
প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শিমুল হোসেন, সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা কুন্ডু প্রমুখ। উদ্বোধন শেষে নির্বাহী অফিসার ভুপালি সরকার শিক্ষার্খীদের হাতে দুধের প্যাকেট তুলে দেন।

Leave a Reply