1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া-মুনাজাত

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া-মুনাজাত

যশোর অফিস :

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে অশ্রুসিক্ত দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ দোয়া-মুনাজাতে গোটা এলাকা ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

ঈদগাহে আসরের আজান ও জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।বিকেল সাড়ে তিনটার আগেই মুসল্লীরা ঈদগাহ ময়দানে জমায়েত হতে শুরু করেন।

আসরের জামায়াতের ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান।সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র,

স্বাধীনতা ও মানুষের বাকস্বাধীনতার জন্য আজীবন লড়ে গেছেন। যশোরের হাসপাতাল ও শিক্ষা খাতসহ বহু উন্নয়ন তাঁর হাত ধরেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়ার বরকতে আল্লাহ তায়ালা দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেবেন। পরে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর পরিচালনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া-মুনাজাতে জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা, ব্যবসায়ী নেতা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews