সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রাঙ্গনে দোয়া মাহফিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি,যশোর-৬কেশবপুর আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা,
উপজেলা বিএনপির সহসভাপতি ও মজিদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু,
উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও পাজিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল,
পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ূন কবীর সুমন,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল প্রমূক। উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য মানুষ দোয়া মাহফিলে দোয়া মাহফিলের অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।

Leave a Reply