গতকাল রবিবার (৩০ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে মেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব জনাব সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়ার সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন,
উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
পিঠা উৎসবে ২ টি স্টলে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা,
তাল পিঠা চিতইসহ অন্তত ১০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপ চর্চার পণ্য প্রদর্শন করা হয়।
এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান বাঘারপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন।

Leave a Reply