1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস–২০২৫’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস–২০২৫’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাবলিক প্রকিউরমেন্ট রুলস বিষয়ে শিক্ষক ও নবম গ্রেড তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি প্রশাসনিক ও আর্থিক নথি উপস্থাপনায় বিদ্যমান অসঙ্গতির কথা তুলে ধরে প্রয়োজনীয় কাগজপত্রসহ সঠিকভাবে ফাইল প্রস্তুত করার আহ্বান জানান। নথি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ একজন শিক্ষকের দক্ষতা বাড়াতে ও সু-নাগরিক গঠনে সহায়তা করে।

কর্মশালায় কি-নোট বক্তা হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন উল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মূল পরিবর্তন,

লক্ষ্য ও বৈশিষ্ট্য তুলে ধরেন। সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, সুশাসন, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে নতুন বিধানগুলোর প্রয়োগ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. এম. স্বরাজের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ মনোনীত প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews